মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৯ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তড়িঘরি করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রংপুর সিটি প্রশাসক

  • হালনাগাদ সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রংপুর নগরীর ভাঙা সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, যেকোনো সড়কের টেকসই উন্নয়ন কাজের জন্য সুনির্দিষ্ট সময়ের প্রয়োজন। তড়িঘরি করে কখনো মানসম্মত ও দীর্ঘস্থায়ী উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সময় নিয়ে যথাযথ প্রক্রিয়ায় কাজ করলে তবেই তা টেকসই রূপ লাভ করে।

সোমবার (২৬ অক্টোবর) নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দুটি সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাদ্দকৃত ১৮ শ কোটি টাকা দিয়ে রংপুর নগরীর সামগ্রিক উন্নয়নে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদকে এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সড়ক নির্মাণ ও সংস্কার কাজের সূচনা হলো।

সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর অবকাঠামোগত উন্নয়ন জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলেও গুণগত মান বজায় রাখাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে দি প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

26 October 2026

ডিজিটাল লেনদেনে অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে: বাংলাদেশ ব্যাংকের পরিচালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তড়িঘরি করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রংপুর সিটি প্রশাসক

হালনাগাদ সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬