মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০১:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মিছিলের ব্যানার ও লাঠিসোটা জব্দ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের একটি সড়ক থেকে ঝটিকা মিছিল বের করে মহাসড়কে উঠে বিভিন্ন স্লোগান দিতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে রোববার নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা ওই মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। ওসি মো. শামসুজ্জামান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নোয়াখালীতে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০১:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬