মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নার্সের অনশন, গৃহহারা পরিবার

  • হালনাগাদ সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে মনি আক্তার (২৭) নামের এক নার্স অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন। গত রোববার সকাল ১১টা থেকে রাত পর্যন্ত উপজেলার লক্ষণপুর চরকপাড়া এলাকায় প্রেমিকের বাড়ির সামনে তাকে অবস্থান করতে দেখা যায়। তবে তরুণী আসার খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে প্রেমিক ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে সটকে পড়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী মনি আক্তার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চান মিয়ার মেয়ে এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। অন্যদিকে প্রেমিক জাকারিয়া সরকার জনি সৈয়দপুর উপজেলার সেকেন্দার সরকারের ছেলে ও উত্তরা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী।

মনি আক্তারের অভিযোগ, দিনাজপুরে পড়াশোনাকালীন জাকারিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দুই বছরের এই সম্পর্কের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন জাকারিয়া। পরবর্তীতে পারিবারিকভাবে মনি আক্তারের অন্য জায়গায় বিয়ের কথা চললে জাকারিয়া আত্মহত্যার হুমকি দিয়ে সেই বিয়ে ভেস্তে দেন। তবে এখন তিনি বিয়ের কথা অস্বীকার করছেন।

ভুক্তভোগী নারী আক্ষেপ করে বলেন, প্রেমিকের অনুরোধেই তিনি আগের বিয়েতে সায় দেননি এবং নিজের পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি করেছেন। এখন জাকারিয়া তার প্রতিশ্রুতি না রাখায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। বিয়ে না করলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জাকারিয়া সরকার ও তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৈয়দপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নার্সের অনশন, গৃহহারা পরিবার

হালনাগাদ সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬