মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্ত্রীর আনা পরকীয়ার অভিযোগ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন গোবিন্দ

  • হালনাগাদ সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বলিউড তারকা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যকার পারিবারিক টানাপোড়েন এবং পরকীয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় সাত-আট বছর আগেই তিনি এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ইঙ্গিত পেয়েছিলেন। তাঁর মতে, কোনো তৃতীয় পক্ষ উদ্দেশ্যমূলকভাবে সুনীতাকে বিভ্রান্ত ও প্রভাবিত করছে।

স্ত্রীর বিভিন্ন অভিযোগের বিপরীতে সরাসরি কোনো দ্বন্দ্বে না জড়ানোর কথা জানিয়ে গোবিন্দ বলেন, ক্ষোভের মাথায় কোনো কথা বললে তা দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করে, এজন্য তিনি চুপ থাকাই শ্রেয় মনে করেন। তবে যারা তাঁর ক্ষতি করার চেষ্টা করছে, তারা ভবিষ্যতে নিজেদের ভুল অনুধাবন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন থাকলেও ক্যারিয়ারের সাফল্যের পেছনে সুনীতার অবদানের কথা অকপটে স্বীকার করেছেন গোবিন্দ। উল্লেখ্য, অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দর সম্পর্ক রয়েছে বলে সুনীতা দাবি করলেও সেই অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো সামনে আসেনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্ত্রীর আনা পরকীয়ার অভিযোগ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন গোবিন্দ

হালনাগাদ সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬