মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২১ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রক্তাক্ত মুখে জায়েদ খানের ছবি ভাইরাল, জানালেন নেপথ্যের কারণ

  • হালনাগাদ সময় : ১০:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক জায়েদ খানের রক্তাক্ত মুখের একটি ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়। কেউ বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে দেখলেও অনেকে সত্যি কোনো দুর্ঘটনা ঘটল কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে সেই ভাইরাল ছবির পেছনের আসল রহস্য খোলাসা করেছেন এই চিত্রনায়ক নিজেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী জায়েদ খান বর্তমানে কানাডায় ‘ভায়োলেন্স’ নামের একটি নতুন সিনেমার শুটিং করছেন। ছবির বিভিন্ন দৃশ্যধারণের সময় ভক্তদের সঙ্গে নিয়মিত আপডেট শেয়ার করেন তিনি। তারই অংশ হিসেবে প্রকাশিত রক্তাক্ত মুখের ছবিটি নিয়ে জায়েদ খান জানান, এটি কোনো বাস্তব রক্তপাতের ঘটনা নয়, বরং দৃশ্যধারণের প্রয়োজনে ব্যবহার করা কৃত্রিম রক্ত।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে খুনের ঘটনা ছিল। সেই দৃশ্যটির শুটিং করার সময় আমার মুখে কৃত্রিম রক্ত এসে পড়ে। এই ছবিতে বেশ কিছু কঠিন ও ঝুঁকিপূর্ণ মারামারির দৃশ্য রয়েছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো আমাকে দর্শকরা এমন অ্যাকশন লুকে দেখতে পাবেন।’

অনলাইনে তাঁর কাজ নিয়ে হওয়া ট্রল ও সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, এক শ্রেণির মানুষ সবসময় তাঁর সমালোচনা করার অপেক্ষায় থাকে। তবে ‘ভায়োলেন্স’ প্রেক্ষাগৃহে এলে দর্শকদের ধারণা সম্পূর্ণ বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোনার চর’ চলচ্চিত্রের পর এবার ‘ভায়োলেন্স’-এর মধ্য দিয়ে অ্যাকশন অবতারে বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রক্তাক্ত মুখে জায়েদ খানের ছবি ভাইরাল, জানালেন নেপথ্যের কারণ

হালনাগাদ সময় : ১০:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬