মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৬

  • হালনাগাদ সময় : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩৫৬ জনের শরীরে হামের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ পরিসংখ্যান জানানো হয়। তথ্যানুযায়ী, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২৭ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গজনিত কারণে এক হাজার ১২৩ জনের প্রাণহানি ঘটেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৮০ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। এ নিয়ে সারা দেশে নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০০ জনে। এ ছাড়া উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২১ হাজার ১৬৪ জনে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি ঘোষণা

26 October 2026

চসিক প্রশাসক নিয়োগের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে মামলার দাবি এনসিপির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৬

হালনাগাদ সময় : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬