মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১২ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলনমেলা, নানা অঞ্চলের মানুষের সমাগম

  • হালনাগাদ সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বার্ষিক মিলনমেলা। উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলায় দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারীর মতো আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে সহস্রাধিক আদিবাসী নারী-পুরুষ ও সাধারণ দর্শনার্থী অংশ নেন।

স্থানীয় নিজপাড়া ও মোহনপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এবং গোলাপগঞ্জ দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির তত্ত্বাবধানে প্রতিবছর দুর্গাপূজা পরবর্তী সময়ে এই মেলার আয়োজন করা হয়। বহু বছর ধরে চলে আসা এই সমাবেশ আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মেলবন্ধনের এক অনন্য মিলনক্ষেত্রে রূপ নিয়েছে।

মেলা নিয়ে লোকমুখে নানা মুখরোচক ধারণা থাকলেও আয়োজকেরা স্পষ্ট করেছেন যে, এটি কোনো পাত্র-পাত্রী খোঁজার আসর নয়। বরং নিজেদের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষা, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছেন বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরম।

মেলায় মাটির তৈরি তৈজসপত্র, কাচের চুড়ি, ফিতা, শাঁখা, প্রসাধন সামগ্রী, শিশুদের খেলনা ও গৃহস্থালির প্রয়োজনীয় লোহার তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। নানা বয়সের মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মেলাটি সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এলপিজির বাজারে অরাজকতার মধ্যেই কমিশন দ্বিগুণ করার গণশুনানি ডেকেছে বিইআরসি

26 October 2026

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জিতে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলনমেলা, নানা অঞ্চলের মানুষের সমাগম

হালনাগাদ সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬