সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছে সরকার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এর আগে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে।


























