মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৩ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রংপুরে এলপি গ্যাসের সংকট ও অতিরিক্ত দামে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ

  • হালনাগাদ সময় : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রংপুরে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। নির্ধারিত মূল্যে কোথাও গ্যাস সিলিন্ডার না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে সাধারণ ভোক্তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে গ্যাসের এই অতিরিক্ত দাম তাদের পারিবারিক ব্যয় নির্বাহ কঠিন করে তুলেছে। রান্না করতে বাধ্য হয়ে অনেকেই বিকল্প জ্বালানির শরণাপন্ন হচ্ছেন।

এই সংকট নিরশনে ও নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী ও ডিলারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের রক্ত বনাম ব্যঙ্গচিত্রের প্রতিবাদ: ভারত-বাংলাদেশ জেন-জি আন্দোলনের নির্মম ব্যবধান

29 October 2026

'আমার ভাইকে মেরে ফেলা হয়েছে'- ফেসবুকে তাহসিফের বোনের আকুতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রংপুরে এলপি গ্যাসের সংকট ও অতিরিক্ত দামে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ

হালনাগাদ সময় : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬