চলতি মাসের প্রথম তিন দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ৫৩৩ কোটি টাকা। দেশের অর্থনীতিতে এই প্রবাহ এক নতুন গতির সঞ্চার করেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবারের প্রবাস আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত বছর অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

























