ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত বর্তমানে উত্তপ্ত। শনিবার রাতভর আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) তিনি বলেন, “আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে।”

মহসিন নাকভী উল্লেখ করেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকরভাবে এর জবাব দিয়েছে। কোনো ধরনের উসকানি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, “পাকিস্তানের বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে। আফগানিস্তানের উসকানির জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে।”

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের তালেবানের হামলার জবাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে।

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, চৌকিতে থাকা আফগান তালেবান সদস্যরা নিহত হয়েছেন এবং বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন। কিছু চৌকিতে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস সরকারের বিদায়: স্বস্তিতে দিল্লি, নতুন সমীকরণের প্রত্যাশা

আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫