ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিবের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মার্কিন হোমলান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোম যুক্তরাষ্ট্রে অপরাধ ‘বাড়ছে’ দাবি করে আরও কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নোম বলেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এমন সব দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার সুপারিশের সিদ্ধান্ত নিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রকে খুনি, পরজীবী আর ভর্তুকিনির্ভর লোক দিয়ে প্লাবিত করছে।

নোমের পোস্টটি পরে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) নিজেদের সরকারি অ্যাকাউন্টেও শেয়ার করে। কোন কোন দেশ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে বা কবে থেকে তা কার্যকর হতে পারে তা এখনও পরিষ্কার নয়।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প কয়েক মাস আগেই তৃতীয় বিশ্ব ও ব্যর্থ রাষ্ট্রগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন। নোমের প্রস্তাবে সেই তালিকা আরও বিস্তৃত হবে। ৪ জুন হোয়াইট হাউজ ১৯টি দেশের নাম প্রকাশ করে, যেগুলোর ওপর পূর্ণ বা আংশিক অভিবাসন নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল। দেশগুলোর বেশির ভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের।

ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার কয়েক দিন পর নোম এই মন্তব্য করছেন। এর আগে তিনি দাবি করেন, বাইডেন প্রশাসনের ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ কর্মসূচির আওতায় ১ লাখ আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং ডিএইচএস ওই কর্মসূচির যাচাই-বাছাই পদ্ধতি নতুনভাবে সাজাবে। ওই কর্মসূচির লক্ষ্য ছিল আফগানিস্তানে দুই দশকের সামরিক মিশনে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা স্থানীয়দের আশ্রয় দেওয়া।

সূত্র: বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিবের

আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫