কক্ষপথে প্রচণ্ড বেগে ঘুরতে থাকা এক মিলিমিটারেরও ছোট একটি কণার আঘাতে ফাটল ধরেছিল চীনা নভোযান শেনচৌ-২০ এ। তাই ক্রুবিহীন অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা হবে নভোযানটি।
সোমবার চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির মুখপাত্র চি ছিমিং এ তথ্য জানিয়েছেন।
আঘাতের ফলে শেনচৌ-২০ যানের ভিউপোর্ট প্যানেলে ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যে শেনচৌ ২০ এর নভোচারীরা শেনচৌ-২১ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে এসেছেন।
অন্যদিকে মহাকাশে থাকা শেনচৌ-২১ এর নভোচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দ্রুত শেনচৌ-২২ উৎক্ষেপণ করেছে চীন।
চি ছিমিং জানান, শেনচৌ-২২ যানে করে বিশেষ প্রতিরক্ষামূলক যন্ত্রাংশ পাঠানো হয়েছে।
সূত্র: সিএমজি
রিপোর্টারের নাম 
























