ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঢাকা-নেত্রকোনা রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। এর ফলশ্রুতিতে নেত্রকোনা থেকে ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের যাত্রী পরিবহনকারী বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এর কারণে ঢাকা ও গাজীপুরগামী যাত্রীরা, যারা বিভিন্ন উপজেলা থেকে নেত্রকোনায় এসেছেন, তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

রবিবার (১২ অক্টোবর) সকাল থেকেই নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনালে এসে শত শত যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন।

বিশেষ করে পোশাক শ্রমিকসহ বিভিন্ন নিম্ন আয়ের কর্মজীবী মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের অনেকেই অতিরিক্ত টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি বা পিকআপে করে গন্তব্যে রওনা হচ্ছেন। আবার অনেকে পথিমধ্যে আটকা পড়ার আশঙ্কায় যাবেন কি না, সেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। এদিকে সিএনজি, পিকআপ এবং প্রাইভেট কারের চালকরা বলছেন, তারা মানুষের যাতায়াতের সুবিধার্থে সামান্য ভাড়া নিয়ে সহযোগিতা করছেন।

যাত্রীরা অভিযোগ করেছেন যে, হঠাৎ করে বাস সার্ভিস বন্ধ ঘোষণা করায় তাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। অন্যদিকে পরিবহন শ্রমিকদের দাবি, ময়মনসিংহের সমস্যা মিটে গেলেই তাদের এই রুটে বাস চলাচলে কোনো বাধা থাকবে না।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

ঢাকা-নেত্রকোনা রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০১:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫