ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইউক্রেনীয় হামলায় রুশ রিফাইনারি ও তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল রিফাইনারি ও নোভোরসিস্ক বন্দরের একটি তেল টার্মিনালে তারা হামলা চালিয়েছে। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ চার বছরে গড়াতে থাকায় রাশিয়ার ভেতরে তেল স্থাপনাসহ দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ জোরদার করা হয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ট্যাঙ্কারে তেল লোড-আনলোডের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বেরিয়েভ সামরিক কারখানায় এক অভিযানে রুশ এ-৬০ নজরদারি বিমানেও আঘাত হানা হয়েছে।

এদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর এক কর্মকর্তা জানান, নোভোরসিস্কের নৌঘাঁটির পিয়ারে নোঙর করে থাকা রাশিয়ার একটি বড় ল্যান্ডিং ভেসেলও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

ইউক্রেনীয় হামলায় রুশ রিফাইনারি ও তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫