বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো পটুয়াখালীর জিহাদ (২ বছর ৩ মাস) এবং ভোলার চরফ্যাশনের হাবিব (৭ মাস)। এ নিয়ে হাসপাতালটিতে মোট ২৪ জন শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দুই হাজার ২৮৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে। বর্তমানে হাসপাতালে ২০৬ জন চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকদের দাবি, উপসর্গ নিয়ে মারা গেলেও এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পুরো বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
রিপোর্টারের নাম 

























