ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দিল্লিতে বিস্ফোরণ: কাশ্মীরের এক বাসিন্দাকে গ্রেফতার করলো ভারত

দিল্লিতে গত সপ্তাহে গাড়ি বিস্ফোরণে আটজনের মৃত্যু ও কমপক্ষে ২০ জন আহত হওয়ার ঘটনায় কাশ্মীরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভিযুক্ত আমির রশিদ আলিকে দিল্লিতেই গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এনআইএর মতে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি আলির নামেই নিবন্ধিত এবং তিনি আত্মঘাতী হামলাকারীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সংস্থাটি জানায়, হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা উমর উন নবিকে।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, গাড়িটি কিনতে সহযোগিতার জন্য আলি দিল্লিতে আসেন এবং সেটি বিস্ফোরণ ঘটাতে ব্যবহৃত ভেহিকল-বোর্ন আইইডি হিসেবে প্রস্তুত করা হয়। এনআইএ নবির আরেকটি গাড়িও জব্দ করেছে। এখন পর্যন্ত বিস্ফোরণে আহতসহ মোট ৭৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত সপ্তাহে ভারত সরকার জানিয়েছিল, ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুত দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার বাইরে এ বিস্ফোরণ ঘটে। ২০১১ সালের পর সুরক্ষিত এই শহরে এ ধরনের বিস্ফোরণ এই প্রথম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

দিল্লিতে বিস্ফোরণ: কাশ্মীরের এক বাসিন্দাকে গ্রেফতার করলো ভারত

আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫