ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাজারে আসছে নতুন নকশার ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার থেকে এসব নোট কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য অফিস থেকেও নোটগুলো ইস্যু করা হবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন নোটগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নরের স্বাক্ষর সংবলিত থাকবে। এর আগে প্রচলনে আসা একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের স্বাক্ষরযুক্ত হয়ে বাজারে আসবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে, বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজারে আসছে নতুন নকশার ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট

আপডেট সময় : ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬