ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এর অংশ হিসেবে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ভিআইপি সুবিধায় উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

রবিবার (১৮ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিজিএমইএ এবং সিঙ্গাপুরভিত্তিক মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান উপস্থিত ছিলেন। বিজিএমইএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন— পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, “সিঙ্গাপুরের বিশ্বমানের চিকিৎসাসেবা এখন আমাদের সদস্যদের আরও সহজ নাগালে চলে এসেছে। এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কোনো ধরনের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ভিআইপি মর্যাদা, বিশেষ করপোরেট ছাড় এবং অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা পাবেন।”

তিনি আরও বলেন, নাফিস-উদ-দৌলার সার্বিক তত্ত্বাবধানে এবং তার নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে পূর্বে বিজিএমইএ ও পার্কওয়ে হাসপাতালস সিঙ্গাপুরের (বর্তমানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতার ধারাবাহিকতায় চালু হলো এই বিশেষ প্রিভিলেজ কার্ড।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং বলেন, “বিজিএমইএর মতো শীর্ষস্থানীয় একটি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে সদস্যরা সিঙ্গাপুরে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার ও স্বাচ্ছন্দ্য পাবেন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬