ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, সংস্কার পরিষদের কর্মসূচি স্থগিত

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যসচিব (চলতি দায়িত্ব) মো. আবদুর রহিম খান, যিনি বর্তমানে সংগঠনটির প্রশাসকের দায়িত্বে রয়েছেন, এই আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের পর এফবিসিসিআই সংস্কার পরিষদের ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনটির সদস্যদের একটি প্ল্যাটফর্ম ‘এফবিসিসিআই সংস্কার পরিষদের’ নেতাদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। সংস্কার পরিষদের উপদেষ্টা গিয়াসউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাণিজ্যমন্ত্রীর অনুরোধে তারা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসেন এবং ফলস্বরূপ ইতিবাচক আশ্বাস পান।

বৈঠকে প্রশাসক আশ্বস্ত করেছেন যে, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে, বাণিজ্য সংগঠন বিধিমালায় যেসব সংস্কার আনার পরিকল্পনা রয়েছে, তা সংস্কার পরিষদের সঙ্গে আলোচনা করেই করা হবে। দ্রুত নতুন প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও ইতিবাচক সাড়া মিলেছে।

প্রশাসকের পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের দাবিতে এফবিসিসিআই সংস্কার পরিষদ ফেডারেশন ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে সকালে প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে পরিষদের নেতারা জানান। এসময় সংস্কার পরিষদের সদস্যসচিব মো. জাকির হোসেনসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি ওঠে। এরপর তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় ফেডারেশনের পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়। প্রায় এক বছর ধরে প্রশাসক দায়িত্ব পালন করলেও নির্বাচন আয়োজন করতে পারেননি। এরপর প্রায় দেড় মাস প্রশাসকের পদ শূন্য থাকার পর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হলেও ইতোমধ্যে ছয় মাস অতিবাহিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, সংস্কার পরিষদের কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ০৯:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬