শুল্কায়নের জন্য নির্ধারিত সরকারি মূল্য বা অ্যাসেসমেন্ট ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১৩ দিন ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। এর ফলে বন্দরে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে এবং প্রায় ৮ হাজার শ্রমিক কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ সময় ধরে আমদানি বন্ধ থাকায় সরকারও বড় অংকের রাজস্ব হারাচ্ছে।
আমদানিকারকদের দাবি, আগে প্রতি টন পাথরের শুল্কায়ন মূল্য ১৩ ডলার থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ তা বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানিকৃত পাথরের একটি বড় অংশ নিম্নমানের হওয়ায় বাড়তি শুল্ক দিয়ে পাথর আনা হলে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। এই অচলাবস্থা নিরসনে শুল্কায়ন মূল্য আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আমদানি কার্যক্রম শুরু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
রিপোর্টারের নাম 

























