আসন্ন ফিফা বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিকভাবে ‘সবার জন্য বিশ্বকাপ’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব সুবিধা নিয়ে এসেছে, যাতে বিশ্বকাপের আনন্দ আরও সহজলভ্য ও প্রাণবন্ত হয়।
এই ক্যাম্পেইনের আওতায়, দেশব্যাপী সিঙ্গার ও বেকো’র যেকোনো শোরুম থেকে টেলিভিশন কিনে সৌভাগ্যবান ১,০০০ জন গ্রাহক বিনামূল্যে নতুন টিভি জেতার সুযোগ পাবেন। এছাড়াও, নির্দিষ্ট মডেলের টেলিভিশন ক্রয়ে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ টি-শার্ট এবং ফুটবল উপহার। বিশ্বকাপকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় এক্সচেঞ্জ সুবিধা ও বিশেষ মূল্যছাড়।
সিঙ্গার বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশব্যাপী একযোগে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসরকে ঘিরে গ্রাহকদের সাথে সম্পর্ক জোরদার করা, টেলিভিশন বিক্রি বাড়ানো এবং দেশজুড়ে একটি ভিন্নধর্মী বিপণন কৌশল তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ বলেন, ‘বাংলাদেশে লাখো মানুষের কাছে ফুটবলের এক অনন্য আবেগ রয়েছে। ফিফা বিশ্বকাপের সময় পরিবার, বন্ধু এবং পুরো সমাজ খেলার আনন্দে মেতে ওঠে। এই বিষয়টি মাথায় রেখেই সিঙ্গার | বেকো সবার জন্য বিশ্বকাপ ক্যাম্পেইনটি সাজিয়েছে, যাতে বিশ্বকাপের আনন্দ নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ে।’
রিপোর্টারের নাম 

























