ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

উদ্বোধনের আগেই ফাটল ও ধস: ঝুঁকির মুখে চাঁদপুরের নবনির্মিত সেতু

চাঁদপুরের কচুয়ায় উদ্বোধনের প্রহর গুনতে থাকা একটি নবনির্মিত সেতু ও এর সংযোগ সড়ক ধসে পড়ার উপক্রম হয়েছে। ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই আরসিসি গার্ডার সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে বড় বড় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এবং নকশা বহির্ভূতভাবে কাজ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর অ্যাপ্রোচ নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়েছে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। বর্তমানে সেতুর নিচের মাটি সরে যাওয়ায় পুরো কাঠামোটিই এখন ঝুঁকির মুখে পড়েছে। তবে উপজেলা প্রকৌশল বিভাগ বৃষ্টির কারণে ক্ষতির কথা উল্লেখ করে জানিয়েছে, ঠিকাদারের চূড়ান্ত বিল এখনো পরিশোধ করা হয়নি এবং কাজের গুণগত মান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী: এক গণঅভ্যুত্থানের স্মরণে

উদ্বোধনের আগেই ফাটল ও ধস: ঝুঁকির মুখে চাঁদপুরের নবনির্মিত সেতু

আপডেট সময় : ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬