কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নিউ মার্কেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও সন্তান যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়ে। এ সময় শিশুটি নিচে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লরির চাপায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সড়কের ওই অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















