সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই নির্মাণশ্রমিক ছিলেন। তারা একটি ডিআই পিকআপে চড়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ সুরমা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) ও নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)-এর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 















