ময়মনসিংহের ফুলবাড়ীয়া আসনের ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপরিষদ সদস্য আলহাজ মো. মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে ইমদাদুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠ এবং মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা শেষে নিজ গ্রাম নিউগী কুশমাইলে তাঁকে সমাহিত করার কথা রয়েছে। মোসলেম উদ্দিন ময়মনসিংহ জেলা বারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
রিপোর্টারের নাম 



















