ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নিরাপত্তা প্রটোকল ভেঙে শিশুর আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

নিরাপত্তার কড়াকড়ি উপেক্ষা করে এক শিশুর আবেগঘন আবদারে সাড়া দিয়ে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেট থেকে ঢাকা ফেরার পথে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় এক শিশু তার সঙ্গে ছবি তোলার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি নজরে আসতেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে গাড়ি থামানোর নির্দেশ দেন এবং শিশুটিকে নিজের কাছে টেনে নেন।

প্রধানমন্ত্রী পরম স্নেহে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং তার সঙ্গে সেলফি তোলেন। এ সময় শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট উপহার হিসেবে তুলে দেয়। চিরকুটটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। হৃদয়স্পর্শী এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে।

জানা গেছে, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে এবং সিলেটের শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছেলের এমন স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় অভিভূত হয়ে তার বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, একজন সরকারপ্রধান হয়েও সাধারণ শিশুর প্রতি এমন মমতা ও ভালোবাসা প্রদর্শন সত্যিই বিরল ও গর্বের বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকী: এক গণঅভ্যুত্থানের স্মরণে

নিরাপত্তা প্রটোকল ভেঙে শিশুর আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

আপডেট সময় : ০৪:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬