ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

আগামীকাল শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্য আগামীকাল রোববার (৩ মে) শপথ গ্রহণ করবেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত নির্ধারিত শপথ কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। স্পিকার নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

এবারের সংরক্ষিত নারী আসনের তালিকায় বিএনপি থেকে ৩৬ জন, জামায়াত ও তাদের জোট থেকে ১৩ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন মনোনীত হয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণার পর তিনিও শপথের তালিকায় যুক্ত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২৯ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ৪৯ জন নির্বাচিত হওয়ার ঘোষণা আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

আগামীকাল শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য

আপডেট সময় : ০৫:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬