ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রবল বর্ষণে রাজধানীতে সন্ধ্যার ঘনঘটা, জনজীবনে ভোগান্তি

সকাল থেকেই মেঘলা আকাশ থাকলেও দুপুর গড়াতেই কালো মেঘে ছেয়ে যায় রাজধানী ঢাকা। এরপর শুরু হয় প্রবল বর্ষণ, যা দুপুরেই সন্ধ্যার মতো অন্ধকার পরিবেশ সৃষ্টি করে।

শনিবার দুপুর ২টার পর থেকে প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আড়াইটার দিকে চারপাশ অন্ধকার হয়ে আসে এবং শুরু হয় ঝুম বৃষ্টি। এই আকস্মিক বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে গেছে, যা পথচারী ও কর্মজীবী মানুষের ভোগান্তি বাড়িয়েছে। কারওয়ান বাজারে অফিসের কাজে বের হওয়া বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান জানান, চারদিক অন্ধকার হয়ে যাওয়ায় মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

প্রবল বর্ষণে রাজধানীতে সন্ধ্যার ঘনঘটা, জনজীবনে ভোগান্তি

আপডেট সময় : ০৪:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬