ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বকেয়া বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়ে আজিম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন। শনিবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধ বিকেল পর্যন্ত অব্যাহত থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের অবরোধের কারণে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে। বিশেষ করে রাঙামাটি, কাপ্তাই, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও মোহরা এলাকার যাত্রীরা এই যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

শ্রমিকদের অভিযোগ, গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের ওভারটাইমের পাওনা পরিশোধ করা হয়নি। এছাড়াও, প্রতি মাসেই বেতন দিতে দেরি করছে আজিম গ্রুপ। তারা ঈদুল আজহার আগে বকেয়া বোনাস এবং মে মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, প্রতিষ্ঠানটির কোনো বেতন বকেয়া নেই এবং তারা নিয়মিত বেতন পরিশোধ করে আসছে। তবে, কিছু ওভারটাইমের পাওনা বকেয়া ছিল যা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল মালিক পক্ষ। এর আগেই শ্রমিকদের একটি অংশ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে বলে তিনি জানান। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

বকেয়া বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬