ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

৩২ জেলায় অতি ভারী বর্ষণ ও ভূমিধসের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

দেশের চার বিভাগের অন্তত ৩২টি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও ব্যক্ত করা হয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের ঘনঘটা অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী দুই দিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার প্রতি ২৪ ঘণ্টায়) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার প্রতি ২৪ ঘণ্টায়) বর্ষণ হতে পারে।

এই প্রবল বর্ষণের ফলে উল্লিখিত অঞ্চলগুলোর অনেক জায়গায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ঢালগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

৩২ জেলায় অতি ভারী বর্ষণ ও ভূমিধসের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

আপডেট সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬