ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজধানীতে বড় কোনো শীর্ষ সন্ত্রাসী নেই, সহযোগীদের দমনে পুলিশ তৎপর: ডিএমপি কমিশনার

রাজধানীতে অপরাধীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং বর্তমানে বড় কোনো শীর্ষ সন্ত্রাসী নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, বর্তমানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে, তারা মূলত শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী কিংবা তাদের নাম ব্যবহারকারী অসাধু চক্র। এসব অসাধু চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেও পুলিশ তা দমনে অত্যন্ত সজাগ রয়েছে।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে একটি নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে যারা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, তাদের নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। চাঁদাবাজ রুখে দিতে পুলিশ বাহিনী গোপনে এবং প্রকাশ্যে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

রাজধানীতে বড় কোনো শীর্ষ সন্ত্রাসী নেই, সহযোগীদের দমনে পুলিশ তৎপর: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৩:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬