প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে বাতাসের তীব্রতা ও ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নৌচলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম টিপু জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে। হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও যানবাহন চালকরা।
রিপোর্টারের নাম 


















