ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে এক মর্মান্তিক ঘটনায় সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ তার প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সালমা আক্তারের সাথে সৌদি প্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পর সালমা তার স্বামীর সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রবাসী স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় অভিমানে সালমা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার সময় তিনি তার স্বামীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০১:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬