কুমিল্লায় তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের তুলনায় গ্রামীণ এলাকায় পরিস্থিতি ভয়াবহ; কোথাও কোথাও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের পাশাপাশি শিশু ও বয়স্করা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন। বিদ্যুতের অভাবে সেচ পাম্প চালানো অসম্ভব হয়ে পড়ায় কৃষি উৎপাদন নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সবচেয়ে বেশি সংকটের মুখে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
রিপোর্টারের নাম 






















