ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর: দীর্ঘসূত্রতায় ক্ষোভ ও শঙ্কা

২০২৪ সালের জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তরের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। বিপ্লবের জীবন্ত দলিল হিসেবে এটি সবার জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আলোর মুখ দেখেনি। আইনি কাঠামো হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস হলেও বাস্তবে দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা এখনো বন্ধ।

নতুন আইন অনুযায়ী, কেবল গণভবনই নয়, বরং সারা দেশের বিভিন্ন স্থানে থাকা ‘আয়নাঘর’ ও নির্যাতনের কেন্দ্রগুলোকেও এই জাদুঘরের শাখা হিসেবে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পের কাজে ধীরগতি এবং আমলাতান্ত্রিক জটিলতায় শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত এই জাদুঘর উদ্বোধনের মাধ্যমে বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র গঠনে নেতৃত্বের সংকট ও বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ

জুলাই স্মৃতি জাদুঘর: দীর্ঘসূত্রতায় ক্ষোভ ও শঙ্কা

আপডেট সময় : ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬