মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪৫ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৫১ জন, মোট রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

  • হালনাগাদ সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৬৫১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেল। তবে আশার খবর হলো, গত একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বিভাগভিত্তিক চিত্র নিম্নরূপ:

ঢাকা উত্তর সিটি: ১২০ জন

ঢাকা দক্ষিণ সিটি: ১১৭ জন

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২০ জন

বরিশাল বিভাগ: ১২৯ জন

চট্টগ্রাম বিভাগ: ৯৮ জন

ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৯ জন

রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২২ জন

খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩ জন

সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন

অন্যদিকে, গত একদিনে সারাদেশের হাসপাতালগুলো থেকে ৬৫৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে, চলতি বছরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত (১ নভেম্বর) সর্বমোট ৭০ হাজার ৫১৩ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৭৮ জন।

উল্লেখ্য: এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জন রোগী মৃত্যুবরণ করেছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাজেট অপচয় ও জনতুষ্টির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

28 October 2026

জাপানের ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৫১ জন, মোট রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

হালনাগাদ সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫