মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪২ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

১৩তম সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে রূপালী ব্যাংক সিবিএ’র দোয়া ও মিলাদ মাহফিল

  • হালনাগাদ সময় : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিলকুশাস্থ রূপালী ব্যাংক পিএলসি’র কনফারেন্স রুমে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ)-এর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ এবং সালামুন নেছা।

রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মো. নুরুল হক সরদার নিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকস ইমপ্লীয়জ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ।

মাহফিলে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৩তম সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে রূপালী ব্যাংক সিবিএ’র দোয়া ও মিলাদ মাহফিল

হালনাগাদ সময় : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬