মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৫ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

  • হালনাগাদ সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন রোগী।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে মারা যাওয়া সাতজন রোগীর মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন।

বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৫, সিলেটে ৯৪, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, রংপুরে ২৪ এবং রাজশাহীতে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

এদিকে একই সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ৬৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

27 October 2026

ইয়ামাল ও এমবাপেকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

হালনাগাদ সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬