মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২২ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৌরবিদ্যুতের মাধ্যমে আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন ব্যবস্থা থেকে বাংলাদেশ দ্রুত সরে আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকো সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যেই সারা দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসারের মাধ্যমে দেশের সামগ্রিক বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে। এর ফলে জ্বালানি খাতে বৈদেশিক মুদ্রার বড় ধরনের সাশ্রয় ঘটবে।

তিনি আরও উল্লেখ করেন, যারা নিজেদের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে আগ্রহী, সরকার তাদের প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহায়তা দেবে। বর্তমানে সৌরবিদ্যুতের মাধ্যমে শুধু বাতি জ্বালানোই নয়, বরং রেফ্রিজারেটর, টেলিভিশন ও ওয়াশিং মেশিনের মতো ভারী গৃহস্থালি যন্ত্রপাতিও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি, উদ্বোধনী ট্রেনে কক্সবাজার পৌঁছালেন যাত্রীরা

26 October 2026

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হলো 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৌরবিদ্যুতের মাধ্যমে আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬