মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৬:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে মো. আমিনুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বাছহাটি গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে তার শয়নকক্ষের একটি স্টিলের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৬:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬