মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৩ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সবাইকে একতাবদ্ধ থাকার ডাক হুইপ বকুলের

  • হালনাগাদ সময় : ০৪:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য ভূখণ্ড হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, হাজার বছর ধরে এ দেশের সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। শারদীয় দুর্গাপূজা আজ সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তবে এই সম্প্রীতি নষ্ট করতে সক্রিয় থাকা যেকোনো ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর তেলিগাতী এলাকার নেপাল আশ্রম পূজামণ্ডপে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, ধর্মীয় পরিচয় কখনো মানুষের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না। বরং ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজকে সুসংহত করে। বর্তমান সরকার প্রতিটি নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে অবিচল প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে।

ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টির যেকোনো ঘৃণ্য অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমেই বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে উৎসবের আনন্দ সবার ঘরে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সবাইকে একতাবদ্ধ থাকার ডাক হুইপ বকুলের

হালনাগাদ সময় : ০৪:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬