মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৮ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় ১০০ মেধাবী শিক্ষার্থী পেল ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি

  • হালনাগাদ সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ ও পথ সুগম করার লক্ষ্যে কুষ্টিয়ায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে মোট ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ২০ হাজার টাকা করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

শনিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের পৃষ্ঠপোষকতা এবং স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ারের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে গাছের চারাও তুলে দেওয়া হয়।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব ইউনুছ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল লতিফ শেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালউজ্জামান, শিক্ষক নেতা বিপাশা ইয়াসমীন এবং ওয়েস্টার্ন গ্রুপের চেয়ারম্যান নার্গিস আহমেদ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অগ্রসর হতে বড় ভূমিকা পালন করবে। শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সহশিক্ষা কার্যক্রম ও সমাজসেবায় নিজেদের নিয়োজিত করে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুষ্টিয়ায় ১০০ মেধাবী শিক্ষার্থী পেল ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি

হালনাগাদ সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬