মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০০ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সামান্য কমেছে সার্বিক মূল্যস্ফীতি, তবে খাদ্যবহির্ভূত খাতে চাপ অব্যাহত

  • হালনাগাদ সময় : ১২:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

খাদ্যপণ্যের দাম কিছুটা হ্রাস পাওয়ায় আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। তবে এর বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। একই সময়ে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম থাকায় সাধারণ পরিবারগুলোর ওপর আর্থিক চাপ অপরিবর্তিত রয়েছে।

গত সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)-এর ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক, সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের ৮.৩২ শতাংশ থেকে কমে আগস্টে ৮.২৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও সামান্য কমে ৭.০২ শতাংশ হয়েছে।

তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.২৮ শতাংশ থেকে বেড়ে আগস্টে ৯.৩২ শতাংশে উন্নীত হয়েছে। মূলত চালসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমার কারণে খাদ্য মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও, খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী চাপ এখনও বজায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নরসিংদী থেকে মহানগরে সরাসরি ট্রেনে কক্সবাজার যাত্রা শুরু, উদ্বোধন করলেন রেলপ্রতিমন্ত্রী

26 October 2026

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সামান্য কমেছে সার্বিক মূল্যস্ফীতি, তবে খাদ্যবহির্ভূত খাতে চাপ অব্যাহত

হালনাগাদ সময় : ১২:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬