নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে যাত্রীবিহীন বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ৩ থেকে ৪ জন ব্যক্তি এ ঘটনা ঘটান। এ সময় তারা আগুন দেওয়ার ভিডিও ধারণ করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার ও বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
তবে বাসে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মাহাবুবুল কবির।























