মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৮ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শিক্ষায় অনন্য অবদান: প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা শিক্ষকের সম্মাননা পেলেন অধ্যক্ষ নাজিম উদ্দিন

  • হালনাগাদ সময় : ০৫:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কলেজ প্রশাসনের সঙ্গে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের নিবিড় সমন্বয়ের মাধ্যমে পিছিয়ে পড়া প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে স্বীকৃতি পেয়েছেন মনোহরদী খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন। অনন্য কর্মদক্ষতার সুবাদে তিনি দেশের সেরা ১০০ গুণী শিক্ষকের তালিকায় স্থান করে নিয়েছেন।

২০২৬ সালের জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন তিনি। এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে তিনি জাতীয় পর্যায়ে এই গৌরব অর্জন করেন।

জানা গেছে, ২০০৪ সালে খিদিরপুর ডিগ্রি কলেজে গণিতের প্রভাষক হিসেবে যোগদান করা মো. নাজিম উদ্দিন সে বছরই উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৪ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর নিয়মিত পাঠদান, খেলাধুলার প্রসার, অবকাঠামোগত উন্নয়ন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনেন। এছাড়া কলেজের বেদখল হওয়া জমিও উদ্ধার করেন তিনি। তাঁর এই অর্জনে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিক্ষায় অনন্য অবদান: প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা শিক্ষকের সম্মাননা পেলেন অধ্যক্ষ নাজিম উদ্দিন

হালনাগাদ সময় : ০৫:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬