মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৯ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রেকর্ড গড়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাওহিদ হৃদয়ের

  • হালনাগাদ সময় : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলে টেস্ট ক্রিকেটের রেকর্ডবইয়ে নাম লিখিয়েছেন তাওহিদ হৃদয়। সেই অতিমানবীয় পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও। এক লাফে ১১৫ ধাপ এগিয়ে এখন ৬০ নম্বরে অবস্থান করছেন এই তরুণ ব্যাটার।

আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদে হৃদয়ের বর্তমান রেটিং পয়েন্ট ৫১১। সিলেটের সেই ইনিংসে তিনি ভেঙেছেন মুশফিকুর রহিমের ২০১৮ সালে করা ২১৯ রানের রেকর্ড, যা এতদিন ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ টেস্ট সংগ্রহ। ব্যাট হাতে এমন দাপটের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও স্পষ্ট।

এদিকে, র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন আফগানিস্তানের রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৩ রানের ইনিংস খেলে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের সেরা দশে (সপ্তম স্থানে) জায়গা করে নিয়েছেন তিনি। আফগান ক্রিকেট ইতিহাসে এটি এক ঐতিহাসিক অর্জন।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রভাব পড়েছে অন্যান্য খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়েও। ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম এবং আমির জাঙ্গুর ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিপক্ষে ১৬ উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে পৌঁছেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রেকর্ড গড়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাওহিদ হৃদয়ের

হালনাগাদ সময় : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬