মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৫ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’র আবেদন আহ্বান

  • হালনাগাদ সময় : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী শিল্পা চাকমার স্মরণে প্রবর্তিত ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’র আওতায় ২০২৭ সালের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পরিচালিত এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ব্যবসায় প্রশাসন ও ফ্যাশন ডিজাইন বিভাগে স্নাতক পর্যায়ে শতভাগ বৃত্তিতে অধ্যয়নের সুযোগ পাবেন।

উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে সহায়তা করাই এই বৃত্তির মূল লক্ষ্য।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন। বৃত্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.tuca.edu.bd) এবং ভর্তি বিভাগ থেকে জানা যাবে। উল্লেখ্য, ২০২২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী শিল্পা চাকমার স্মৃতি রক্ষার্থে এই বৃত্তি চালু করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’র আবেদন আহ্বান

হালনাগাদ সময় : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬