মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৮ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অটোরিকশা জরিপ ও ট্র্যাকিং কার্যক্রম শুরু

  • হালনাগাদ সময় : ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অটোরিকশার সুষ্ঠু ব্যবস্থাপনা, যাত্রীদের নিরাপত্তা এবং মালিক-চালকদের স্বার্থ সুরক্ষায় গবেষণাভিত্তিক জরিপ ও ট্র্যাকিং কার্যক্রম শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোর তথ্যভাণ্ডার তৈরির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের অধ্যাপক ও অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মেজর (অব.) মো. শাহ আলম জানান, এই উদ্যোগের মাধ্যমে যানবাহন শনাক্তকরণ, ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং স্থানীয় পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

স্থানীয় অটোরিকশা মালিকপক্ষের প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে পেশাগত নিরাপত্তা বাড়বে এবং যাত্রীদের আস্থা অর্জনে সহায়তা করবে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জনকল্যাণমূলক প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
15 November 2026

কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অটোরিকশা জরিপ ও ট্র্যাকিং কার্যক্রম শুরু

হালনাগাদ সময় : ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬