মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাকিস্তানের হলসংখ্যা নিয়ে তথ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান

  • হালনাগাদ সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই নতুন কোনো চমক বা আলোচনার ঝড়। এবার তিনি পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। এমনকি কোনো পাকিস্তানি নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ইচ্ছাও পোষণ করেছেন এই মেগাস্টার। তবে এতসব সম্ভাবনার কথার চেয়েও বড় হয়ে সামনে এসেছে এক অদ্ভুত তথ্যবিভ্রাট। পাকিস্তানের সচল সিনেমা হলের সংখ্যা নিয়ে সম্প্রতি এই অভিনেতা এমন এক তথ্য দিয়েছেন, যা নিয়ে এখন চারদিকে চলছে জোর আলোচনা।

সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রবাজার নিয়ে কথা বলতে গিয়ে শাকিব জানান, দেশটির বর্তমান বাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পেরেছেন সেখানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে, যার বেশিরভাগই মাল্টিপ্লেক্স। তার দাবি, পাকিস্তানের কোনো ছবি হিট হলে অনায়াসে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত ব্যবসা করতে পারে। আর এই বিশাল সম্ভাবনার কথা চিন্তা করেই তিনি পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করতে আগ্রহী।

তবে সুপারস্টারের এই দাবির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছে না কেউ। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’ ও ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এ বিষয়ে সর্বশেষ প্রতিবেদন বলছে ভিন্ন কথা। জানা যায়, গত কয়েক বছরে পাকিস্তানজুড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু সিনেমা হল। বর্তমানে দেশটিতে সচল পর্দার সংখ্যা কোনোভাবেই এক থেকে দেড়শোর বেশি না।

অর্থাৎ, শাকিব খানের দাবি করা ১২০০ সিনেমা হলের সঙ্গে বর্তমান বাস্তবতার আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। তাহলে কি পুরোনো কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান সময়কে গুলিয়ে ফেলেছেন এই তারকা? ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০-র দশকে পাকিস্তানে ১২০০টির মতো সিনেমা হল ছিল। কিন্তু নানা সংকটে তাদের সেই সোনালি দিন বহু আগেই হারিয়ে গেছে। তা সত্ত্বেও শাকিব ঠিক কার বা কোন সূত্রের ওপর ভরসা করে এমন তথ্য দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাকিস্তানের হলসংখ্যা নিয়ে তথ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান

হালনাগাদ সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬